× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পিআইডি

গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই -প্রধান তথ্য অফিসার

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ মে, ২০২৫
গুজব সম্পর্কে জনসচেতনতা

একটি মহল পরিকল্পিতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গুজব ও অপতথ্য প্রচার করছে। গুজবের নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের বিশেষ দক্ষতা নিয়ে কাজ করতে হবে। বলেছেন প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর।

বুধবার (৭ই মে) সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে ‘ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধ’-বিষয়ক প্রশিক্ষণে তিনি এ কথা বলেন।

গুজব মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, গুজব শনাক্তকরণ ও সঠিক তথ্য প্রচারে তথ্য অধিদফতরের কর্মকর্তাগণ কাজ করছেন। তিনি আরও বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপতথ্য তথা গুজব মনিটরিং ও এর সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য তথ্য অধিদফতরের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ কমিটি’ কাজ করছে। এই কমিটি গুজব প্রতিরোধে নিয়মিত আইকনোটেক্সট ও ভিডিও তৈরি করছে। গুজব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এসব আইকনোটেক্সট ও ভিডিও কার্যকর ভূমিকা পালন করছে।

গুজব মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তথ্যের চরিত্র-নির্ধারণ ও তথ্যের উৎস যাচাইয়ে আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার সম্পর্কে তথ্য কর্মকর্তাদের দক্ষতা অর্জন করতে হবে। তিনি গুজব প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করার জন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তথ্য অধিদফতরের উদ্যোগে ‘ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধ’-বিষয়ক প্রশিক্ষণে সম্পদ ব্যক্তি হিসাবে সেশন পরিচালনা করেন ডিজিটাল ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কদরুদ্দীন শিশির। প্রশিক্ষণে তথ্য অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..