× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

ডেস্ক

আন্তর্জাতিক নো ডায়েট দিবস আজ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
নো ডায়েট দিবস

আজ ৬ মে আন্তর্জাতিক নো ডায়েট দিবস।  ১৯৯২ সালের ৬ মে প্রথম ব্রিটেনে নো ডায়েট ডে পালিত হয়। এরপর তা ছ়ড়িয়ে প়়ড়ে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারতে। ডায়েট, বডি টাইপ, সাইজ বা ফ্যাট ফোবিয়া নিয়ে সারা বিশ্বে সচেতনতা গড়ে তোলাই এর উদ্দেশ্য।

১৯৯২ সালে মেরি ইভান্স নামের একজন ‘নো ডায়েট ডে’র প্রচলন করেন। এই দিবসটির উদ্দেশ্য ছিল মানুষকে নিজের শরীর নিয়ে প্রশংসা করতে সহায়তা করা। মেরি ইভান্স অ্যানোরেক্সিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর ডায়েট ব্রেকার্স নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এরপর তিনি ‘নো ডায়েট ডে’ প্রচলন করেন। দিবসটি সবার মনোযোগ আকর্ষণ করেছিল।

ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো- নিজের শরীরের প্রশংসা করা। একইসঙ্গে আপনি যেমনই আছেন তাতেই সুন্দর, নিজের মধ্যে এই বিশ্বাস ধরে রাখা। এছাড়া, আপনি হয়তো ওজন কমানো প্রচেষ্টা হিসেবে দীর্ঘদিন ডায়েট করছেন। তাই চাইলে আজকের জন্য ডায়েটকে ছুটি দিতে পারেন এবং পছন্দের খাবার খেতে পারেন।

নো ডায়েট ডে প্রচলনের বেশি কিছু উদ্দেশ্য ছিল। এর মধ্যে একটি হলো কোনো ব্যক্তি যা খেতে ভালোবাসেন তাই খাওয়া! ক্যালোরি বা এ জাতীয় কিছু নিয়ে চিন্তা না করে পছন্দের খাবার খাওয়া। কখনোই ওজনের নির্দিষ্ট সংখ্যার ভিত্তিতে নিজেকে বিচার না করা। বরং এই চিন্তা থেকে বের হয়ে নিজেকে পুরোপুরি উন্মুক্ত ভাবা।

যাইহোক, আমাদের সবাইকে নিজের যত্ন নিতে হবে। শরীর নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এজন্য নেতিবাচক চিন্তার পরিবর্তে ইতিবাচক চিন্তার দিকে মনোনিবেশ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..