× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি, এলাকায় চলছে ভাংচুর ও লুটপাট

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ মে, ২০২৫
ভাংচুর ও লুটপাট

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এলাকায় চলছে ভাংচুর ও লুটপাট ।

ঘটনার দিন থেকে থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ওই গ্রামের উত্তর ও পুর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকা ঘুরে দেখা যায় ওই গ্রামের উত্তর পাড়ার বিএনপি নেতা আমজাদ বিশ্বাস, আরমান বিশ্বাস, ইবাদত বিশ্বাস, পুর্ব পাড়ার ইয়ারুল বিশ্বাস, দেলোয়ার জোয়ার্দ্দার, রহিম উদ্দিনসহ গ্রামের অন্তত ২০ টি বাড়ী-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। শুক্রবার দুপুরে এক কৃষাণীর গোয়াল থেকে গরু খুলে নিয়ে যেতে দেখা গেছে। পরে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে গরু ফেলে পালিয়ে যায় লুটকারীরা। এদিকে ঘটনার দুদিন পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে এখন এজাহার না দেওয়ায় এখনও মামলা হয়নি।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে আমরা তা মামলা হিসেবে গ্রহণ করব। আর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা আমজাদ বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলিম উদ্দিনের সমর্থক মোশাররফ হোসেন নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়। ওই ঘটনায় আহত হয় আরও অন্তত ১০ জন।


এ ক্যটাগরির আরো খবর..