প্রতারণা মামলায় সমবায় কো-অপারেটিভ ব্যাংক কর্মকর্তা কাজী জসিম উদ্দিন ওরফে অপু কাজীকে কারাগারে পাঠিয়েছে আদালত। কারা বরনকারী অপু কাজী মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিন ডাসার গ্রামের মৃত আলাউদ্দিন কাজীর ছেলে।
ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেনের একটি মামলায় ওই ব্যাংক কর্মকর্তা মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, বিচারক হুমায়ন কবির তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, ভূক্তভোগী পরিবার।
মামলার বাদী ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন বলেন, সমবায় কো-অপারেটিভ ব্যাংক কর্মকর্তা কাজী জমিস উদ্দিন অপু কাজীর কাছ থেকে আমি ৩৭ শতাংশ জমি ক্রয় করার জন্য তাকে ছত্রিশ লাখ টাকা প্রদান করি। কিন্তু ওই ব্যাংক কর্মকর্তা আমার কাছ থেকে টাকা গ্রহন করে দলিল না দিয়ে প্রতারণা করে আসছে। তাই আমি বাদী হয়ে কাজী জমিস উদ্দিন ওরফে অপু কাজীকে আসামী করে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করি।পরে বিচারক ওই প্রতারককে গত বৃহস্পতিবার জেল-হাজতে প্রেরণ করেন।
সমবায় ব্যাংক কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, আমি শুনেছি মো. জমিস উদ্দিন অপু কাজী নামে আমাদের একজন ব্যাংক কর্মকর্তা জেল-হাজতে রয়েছেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল হক বলেন, আমি জানতে পেরেছি একটি প্রতারনা মমলায় ব্যাংক কর্মকর্তা জমিস উদ্দিন অপু কাজী জেল-হাজতে রয়েছেন।
এ ক্যটাগরির আরো খবর..