× Banner
সর্বশেষ
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের রহস্যজনক মৃত্যু পাইকগাছায় লাইসেন্স ছাড়াই সর্বত্রই খুচরা দোকানে পেট্রোল অকটেন মজুত,বাড়তি দামে বিক্রির অভিযোগ ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দর্জি বাড়ির ব্যস্ততা কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত ঝিনাইদহে কৃষকদল নেতা হত্যার বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন আলুর বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ঈদের পাঁচ দিন আগেই বেতন বোনাস পরিশোধ, শ্রমিকদের মুখে হাসি ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রিক টোল কালেকশন জোরদারে সভা অনুষ্ঠিত আমাদের প্রেসক্লাব বেনাপোল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী

ডেস্ক

জেনে নিন কোন দেশে কত পারমাণবিক অস্ত্র

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
পারমাণবিক অস্ত্র

বিশ্বে পারমাণবিক অস্ত্রধর ৯ টি দেশে বর্তমানে ১২ হাজার ১২১টি পারমাণবিক অস্ত্র আছে। এর মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ৫০০ পারমাণবিক অস্ত্র নিয়ে তৃতীয় অবস্থানে আছে চীন। ভারতীয় উপমহাদেশের দুই দেশ—ভারত ও পাকিস্তানের কাছে খুব বেশি পারমাণবিক অস্ত্র না থাকলেও যা আছে সেটা নেহাত কম না।

এসআইপিআরআইর তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি নাগাদ বিশ্বে বর্তমানে ১২ হাজার ১২১টি পারমাণবিক অস্ত্র আছে বলে জানা গেছে, যার মধ্যে ৯ হাজার ৫৮৫টি ব্যবহারযোগ্য। এর মধ্যে ৩ হাজার ৯০৪টি পারমাণবিক অস্ত্র বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র যুক্ত করা আছে। যেগুলো যেকোনো সময় হামলা চালাতে সক্ষম।

বিশ্বে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, তার মধ্যে ৯০ শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে। রাশিয়ার কাছে আছে ৪ হাজার ৩৮০টি অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের আছে ৩ হাজার ৭০৮টি অস্ত্র। চীনে ৫০০টি, ব্রিটেনের কাছে আছে ২২৫টি পারমাণবিক অস্ত্র ও ফ্রান্সের কাছে ২৯০টি অস্ত্র।

ভারতীয় উপমহাদেশে পারমাণবিক অস্ত্রের মজুত আছে দুটি দেশের কাছে। দেশগুলো হলো—ভারত ও পাকিস্তান। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে ১৭০টি। বিপরীতে ভারতের কাছে আছে ১৭২টি। অর্থাৎ, ভারতের কাছে দুটি পারমাণবিক অস্ত্র বেশি আছে।


এ ক্যটাগরির আরো খবর..