× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল

গৌরনদী থানার ওসি ও দারোগার বিরুদ্ধে আদালতে মামলা এক নারী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ওসি ও দারোগার বিরুদ্ধে মামলা

লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে জেলার গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং একজন এসআইর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভূক্তভোগী এক নারী। বরিশাল বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেছেন গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসী আজাদ সরদারের স্ত্রী সুমা বেগম।

মঙ্গলবার শেষ কার্যদিবসে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, দুর্নীতি প্রতিরোধ আইনে আদালতে দায়ের করা মামলাটি বিচারক পরবর্তী আদেশের জন্য রেখে দিয়েছেন। মামলায় গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া ও এসআই মো. নজরুল ইসলামকে আসামি করা হয়েছে।

এজাহারে বাদি সুমা বেগম উল্লেখ করেন, গত ১১ এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় কতিপয় দুর্বৃত্তরা তার (সুমা) শশুর বাড়ির পূর্ব পুরুষের পাকা কবরস্থান ভাঙচুর করে দখলের জন্য আসে। এসময় বাদি ৯৯৯ কল করার পর গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে আসে। পরবর্তীতে রহস্যজনকভাবে এসআই নজরুল ইসলাম বাদি সুমা বেগমসহ মামলার তিনজন সাক্ষীকে আটক করে থানায় নিয়ে যায়। থানার ওসি এবং এসআই আটককৃতদের ছেড়ে দেয়ার জন্য সুমা বেগমের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। তাদের দাবিকৃত ঘুষের টাকা দিকে অপরাগতা প্রকাশ করায় মামলায় জড়ানোর হুমকি দিয়ে ওসি এবং এসআই রাত নয়টা পর্যন্ত বে-আইনীভাবে আটককৃতদের থানা হেফাজতে রাখেন। পরবর্তীতে ওইদিন রাত নয়টার পর থানা হেফাজত থেকে বাদি ও মামলার তিনজন সাক্ষীকে ছেড়ে দেওয়া হয়।

এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, ওসি এবং এসআই মামলার বাদি ও তিনজন সাক্ষীকে দীর্ঘসময় থানায় আটক করে রাখার কারণে দুর্বৃত্তরা বাঁধাহীনভাবে কবরস্থান ভাঙচুর করে দখল কার্যক্রম পরিচালনা করতে পেরেছে। এছাড়া ‌‌দুর্বৃত্তদের পক্ষালম্বন করে বাদির দায়ের করা এজাহার থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এ ঘটনায় বাদি সুমা বেগম গত ১৩ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের বরিশাল কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখান থেকে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ না করায় বাদি সুমা বেগম তার আইনজীবীর মাধ্যমে আদালতে মামলাটি দায়ের করেছেন।

আদালতে দায়ের করা সুমা বেগমের মামলার এজাহারে আনীত সকল অভিযোগ অস্বীকার করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ঘুষ দাবির কোন ঘটনা সেদিন ঘটেনি। একটি কু-চক্রি মহলের প্ররোচনায় এ মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..