× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

মাদারীপুর প্রতিনিধি

মারধরের নালিশ করায় সাংবাদিকের ভাইকে কুপিয়ে জখম

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
কুপিয়ে জখম

মাদারীপুরে অভিভাবকদের কাছে মারধরের বিচার চেয়ে নালিশ করার জেরে ঢাকা পোস্ট এর সাংবাদিকের বড় ভাই রুবেল মুন্সীকে(৩৩) কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং এর সদস্যরা। এ ঘটনায় আহত হয় আরো একজন।

সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে জেলার রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল হৃদয়নন্দী গ্রামে এ ঘটনা ঘটে। আহত রুবেল পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাহাঙ্গীর মুন্সীর ছেলে ও ঢাকা পোস্ট অনলাইন পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি আকাশ আহম্মেদ সোহেল এর বড় ভাই। এ ঘটনায় সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ওই সাংবাদিকের সেঝ চাচা শাহীন মুন্সী বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে রাজৈর থানায় একটা এজাহার দায়ের করেন।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়, কয়েকদিন আগে রাজৈর উপজেলার হৃদয়নন্দী গ্রামে মিল্কভিটার পিছনে বাড়ির পাশের একটি বাগানে বসে মোবাইলে গেম খেলছিল সাংবাদিক আকাশের চাচাতো ভাই ও মামলার বাদি শাহীনের ছেলে তামিম মুন্সী (১৬)। এসময় পাশ্ববর্তী পূর্ব স্বরমঙ্গল গ্রামের ফায়েক ফকিরের ছেলে সিয়াম ফকির (১৯) ও তার দলবল মাদক সেবনের উদ্দেশ্যে এসে তামিমকে বাগান থেকে চলে যেতে বলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তামিমকে মারধর করে পালিয়ে যায় সিয়াম ও তার দলের লোকজন। ঘটনাটি তামিম তার বাবা শাহীনকে জানায়। পরে তিনি গিয়ে সিয়ামের এক অভিভাবকের কাছে নালিশ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (২৮ এপ্রিল) সকালে সিয়াম তার দলবল নিয়ে তামিমের বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করায় দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, ছেনদা, লোহার রড ও হাতুড়ী নিয়ে তামিমের বাবা শাহীনের উপর হামলা চালায় মারুফ খান (২০), সিয়াম ফকির (১৯), হাসিবুল (২১), নাফিজ বেপারী (১৯), হৃদয় হাওলাদার (২২) ও অপূর্ব (১৯) সহ আরো ৮/১০ জন কিশোর গ্যাংয়ের সদস্য। এসময় তার ডাক-চিৎকারে রুবেলসহ তার চাচাতো ভাইয়েরা ছুটে আসলে ধারালো অস্ত্র দিয়ে রুবেলের মাথায় কোপ দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে শাহীন ও রুবেলকে আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..