× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

ডেস্ক

ভারত- পাক নিয়ন্ত্রণ রেখায় ভয়াবহ গুলির লড়াই

Kishori
হালনাগাদ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
গুলির লড়াই

জম্মু ও কাশ্মীরে ভারত- পাক নিয়ন্ত্রণ রেখায় ভয়াবহ গুলির লড়াই চলছে।  সেনা ও পুলিশ সূত্রে খবর, যে এলাকায় এই গুলির লড়াই চলছে তার মধ্যে আছে লিপা ভ্যালি৷ ওই এলাকায় হেভি শেলিং এবং মর্টার ফায়ারিং চলছে বলেও জানা গিয়েছে।

শনিবার রাতে শুরু হয়েছে লড়াই।

উল্লেখ্য, গত মঙ্গলবারেই পহেলগামে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ২৬ জনের মৃত্যুর পরে সন্ত্রাস দমনে একাধিক পদক্ষেপ করা হয়েছে ভারতের পক্ষ থেকে। গত ৪৮ ঘণ্টায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন করে জম্মু কাশ্মীরে একাধিক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে সুরক্ষা বাহিনী। জম্মু কাশ্মীরের কুপওয়ারাতে  জঙ্গি সংগঠন ‘লস্কর-ই-তৈবা’-র সদস্য ফারুক আহমেদের বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।  পহেলগামে জঙ্গি হামলার পর এখন পর্যন্ত সাত জন জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অন্য দিকে গত কয়েক দিনে বান্দিপোরা-সহ বিভিন্ন এলাকায় সেনার সঙ্গে গুলির লড়াই হয়েছে জঙ্গিদের। ভারত-পাক সীমান্তেও হয়েছে গুলির লড়াই। ওই এলাকায় বাড়তি নজরদারি এবং সেনা মোতায়েন করাও হয়েছে।

শুক্রবারই জম্মু ও কাশ্মীরের কুলগাম এলাকার গুদ্দার এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই হয়। ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পরেই সেই এলাকা ঘিরে অভিযান চালায় সেনাবাহিনী।  এর আগে , বৃহস্পতিবার। বান্দিপোরা এলাকা থেকে ধরা পরে লস্কর-ই-তৈবার তিন সদস্য। পাকিস্তানের ওই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্তদের কাছ থেকে চাইনিজ পিস্তল, হ্যান্ড গ্রেনেড ইত্যাদি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর আধিকারিকরা।

দুই দিন আগেই কুপওয়ারার   সীমান্ত এলাকায় গুলির লড়াই হয়। ওই গুলির লড়াইও হয়েছিল মাঝরাতে। সেই গুলির লড়াইয়ে পাকিস্তানের সেনার অন্তত ৪ জন নিহত হয়েছিল বলে সূত্রের খবর।


এ ক্যটাগরির আরো খবর..