× Banner
সর্বশেষ
আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না

বেনাপোল যশোর প্রতিনিধি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো বাংলাদেশি ৭ যুবক

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
কারাভোগ শেষে দেশে

ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৭ বাংলাদেশি যুবক  বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে  ভারতীয় পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা যুবকরা হলেন,যশোর জেলার শার্শা উপজেলার যাদবপুর গ্রামের ছুরোত আলীর ছেলে রবিউল ইসলাম, বিরামনবাড়ি জেলার সদর  উপজেলার নবীনগর এলাকার আব্দুল রাজার ছেলে ফয়সাল, বরিশাল জেলার কলাবাড়িয়া গ্রামের মনিন্দ্রনাথ মজুমদারের ছেলে মিন্টু বড়ই, মাদারীপুর জেলার সদর উপজেলার রাজর গ্রামের খালেক মাত্ববারের ছেলে আয়নাল মাত্ববার,শরিয়তপুর জেলার কানার বাজার উপজেলার ডাকসিন বিলাসখান গ্রামের আলম খলিফার ছেলে রিপন খএিফা,নড়াইল জেলার কালিয়া উপজেলার শুকতা গ্রামের রেজাউল শেখের ছেলে শহিদুল শেখ,যশোর জেলার শার্শা উপজেলার চালতেবাড়িয়া গ্রামের আলমগীর কবিরের ছেলে আলামিন হোসেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ জানান,ভারতে পাচার হাওয়া বাংলাদেশি যুবকদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে তাদের আইনী সহয়তা দিতে জাস্টিন এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহন করবে।
মানবাধিকার সংস্থ্যা জাস্টিন এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার আব্দুল মুহিত হোসেন জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা  দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে  ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থ্যা দমদম জেল থেকে তাদের ছাড়িয়ে সেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।


এ ক্যটাগরির আরো খবর..