× Banner
সর্বশেষ
এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে – প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনবল রপ্তানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য কাভাজো’র জন্মদিনের কেক ও বিশেষ ছাড় দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ​ঈদুল আজহা সামনে রেখে অপরাধ দমনে কঠোর বিএমপি: নগরীতে ফিরছে স্বস্তি, বাড়ছে জনআস্থা পাইকগাছার কামার পাড়ায়;হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত বৈশ্বিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ও মর্যাদাকে উজ্জ্বল করেছে পুলিশ ও সেনাবাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় রেল স্টেশনের কুলিকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুলাই, ২০১৬

পাবনা প্রতিনিধিঃ জেলার চাটমোহর উপজেলার মূলগ্রামে চাটমোহরে রেলওয়ে স্টেশনে কুলির শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নবীর হোসেন ওরফে নবাই (৪২) মূলগ্রামের মৃত মনছের আলীর ছেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মূলগ্রাম ইউনিয়নের জগতলা রেললাইনের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

ওসি আরো জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এতে ধারণা করা হচ্ছে, তাঁকে কুপিয়ে হত্যার পরে মৃতদেহ রেললাইনের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..