× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

পিআইডি

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে আহ্বান

Kishori
হালনাগাদ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
অভিযোগ দাখিল করতে আহ্বান

ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৯ এপ্রিল) তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো দপ্তর, সংস্থা বা যেকোনো পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, কিংবা সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে সম্মানিত নাগরিকদের তা দাখিলের জন্য আহ্বান জানানো যাচ্ছে।

অভিযোগে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে তা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় ও তথ্য গোপন রাখা হবে।

জনস্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।


এ ক্যটাগরির আরো খবর..