× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

ডেস্ক

সংস্কার শেষ হলে দেশে কাঙ্ক্ষিত টেকসই বিচারিক ব্যবস্থা চালু হবে -প্রধান বিচারপতি

Kishori
হালনাগাদ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
টেকসই বিচারিক ব্যবস্থা

বিচার ব্যবস্থাকে আরও স্বাচ্ছ ও বিচার প্রার্থীদের অসুবিধা দূর করতে ১২ দফা সংস্কার কার্যক্রম চলছে। এ সংস্কার শেষ হলে দেশে একটি কাঙ্ক্ষিত টেকসই বিচারিক ব্যবস্থা চালু হবে। বলেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

রোববার (১৩ এপ্রিল) সকালে খুলনা জজ কোর্ট প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য স্থাপিত ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, সংস্কারের মাধ্যমে বিচার ব্যবস্থায় যে অনিয়ম রয়েছে তা দূর হবে এবং বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহিতাও নিশ্চিত হবে। এজন্য বিচারিক বেঞ্চ, বার ও গণমাধ্যমকে দায়িত্ব নিতে হবে।

সৈয়দ রেফাত বলেন, বর্তমান বিচার ব্যবস্থা একটি দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন খুবই জরুরি।


এ ক্যটাগরির আরো খবর..