× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

সড়কে অবৈধভাবে ডাম্পার পরিচালনাকালে মোবাইলকোর্টে জরিমানা

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
সড়কে অবৈধ ডাম্পার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(১২ এপ্রিল) বিকাল ৫টায় সড়কে অবৈধভাবে ডাম্পার পরিচালনাকালে মোবাইলকোর্টে জরিমানা করা হয়েছে এবং একই সাথে ইটভাটা মালিকের কাছ থেকে সড়কের মাটি পরিস্কার করার জন্য মুচলেকা নেওয়া হয়েছে।

উপজেলার গুমানতলী ও সোনারমোড় এলাকায় সড়কে অবৈধভাবে ডাম্পার পরিচালনাকালে চালককে সড়ক পরিবহন আইনে কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুইটি ইটভাটা কর্তৃপক্ষের নিকট থেকে তিন দিনের মধ্যে রাস্তার উপর জমে থাকা মাটি পরিস্কার করে নেওয়ার জন্য মুচলেকা গ্রহণ করা হয়।

মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। এ সময় শ্যামনগর থানা পুলিশ, স্থানীয় জনসাধারণ সহায়তা প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কশিমনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত বলেন সড়কে অবৈধ ডাম্পার পরিচালনাকালে সড়ক পরিবহন আইন ২০১৮এর ৯২(১) এর ধারা মতে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সাথে দুটি  ইটভাটা মালিকের কাছ থেকে সড়কের মাটি পরিস্কার করার জন্য মুচলেকা গ্রহণ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..