× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

রাজিব শর্মা

বাংলাদেশে বিভিন্ন দলের ভোট ব্যাংক বা বলির পাঠা সনাতনীরা -সুমন রায়

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
ভোট ব্যাংক

বাংলাদেশে সব সরকারের আমলেই আমরা সনাতনী সম্প্রদায় নির্যাতিত ও নিপীড়িত। কোন সরকারের আমলেই আমাদের সঠিক অধিকার দেয়নি। বরং সনাতনীরা সবসময় বিভিন্ন দলের ভোট ব্যাংক বা বলির পাঠা হিসেবে ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশ সনাতন পার্টি (বিএইচপি) নিবন্ধন পেলে সনাতনীরা আগামী দিনে কারো ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হবে না এবং সনাতনী সম্প্রদায়কে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না। বলেছেন বাংলাদেশ সনাতন পার্টি (বিএইপি) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়।

শুক্রবার সকালে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ সনাতন পার্টির আয়োজনে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি ও সনাতনী সম্প্রাদায়ের পূর্ব ঘোষিত ৮ দফা দাবির বাস্তবায়ন এবং নিবন্ধন সংক্রান্ত আলোচনা সভা ও বাংলাদেশ সনাতন পার্টি (বিএইচপির) এর কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তারা অনতি বিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস কে মুক্তি ও সনাতনী স¤প্রদায়ের ৮ দফা দাবী বাস্তবায়নের জন্য বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সনাতনীরা আজকের নতুন নির্যাতিত নয়। ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু সনাতনীরা স্বাধীন হয়নি। আজ সনাতনীরা উপেক্ষিত, নির্যাতিত। কোন সরকারই সনাতনীদের সুরক্ষার কথা ভাবেনি। যে সরকার এসেছে, সংখ্যালঘু সনাতনীদের ব্যবহার করে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করেছে। ধর্মঅবমাননাসহ নানা ইস্যু তোলে আজ সনাতনীদের ওপর নির্যাতন করা হচ্ছে। সনাতনীদের আট দফা দাবির অধিকার ছিল অরাজনৈতিক। এসব অধিকারের জন্য হিন্দু সম্প্রদায় প্রতিটা সরকারের দারস্থ হয়েছে। কিন্তু যে সরকারই আসুক। আমাদের সনাতনীদের অধিকারগুলোকে উপেক্ষা করেছে।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি বিষয়ে বিএইচপির এই নেতা বলেন, চট্টগ্রামের লালদীঘিতে যে সমাবেশ হয়েছে, তা সনাতনীদের অরাজনৈতিক আট দফা দাবির অধিকার আদায়ের জন্য হয়েছে। এই অরাজনৈতিক আন্দোলনকে বানছাল করতে হিন্দুদেরকে কুচক্রিমহল মামলা দিয়ে হয়রানি করছে। মিথ্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারিকে দীর্ঘদিন কারাবন্দী কওে রেখেছে। আমরা সনাতনীরা বরাবরই শান্তি ও যৌক্তিক আদর্শে বিশ্বাসী। আমরা চাই, চিন্ময়কে মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি দেয়া হোক।

চলমান সনাতনীদের আট দফা দাবির বিষয়ে সুমন বলেন, আমাদের আট দফা দাবি সম্পূর্ণ অরাজনৈতিক। হিন্দু আট দফা দাবি সরকারের বিরুদ্ধে নয়। একটি স্বাধীন দেশের অস্থিত্ব রক্ষার জন্য একটি নির্যাতিত জাতির প্রাণের দাবি। এসব দাবি আমাদের অস্থিত্বের দাবি। যতই বাধা আসুক, আমরা আমাদের অধিকারের জন্য লড়ে যাবো। আর তার জন্য প্রয়োজন সনাতনীদের ঐক্যমত হওয়া। বাংলাদেশ সনাতনী পার্টি বরাবরই মাইনোরিটি দিয়ে কাজ করেছে। সনাতনীদের বিপদে পাশে ছিল। এই দল যদি অনুমোধন পায়, আমাদের আর পিছিয়ে থাকতে হবে না। কারো লেজুড় ভিত্তি করতে হবে না। সনাতনী শক্তি রাজনৈতিকভাবে জানান দেবে, বাংলাদেশ সনাতনী পার্টির মধ্যে দিয়ে।

সমাবেশে বাংলাদেশ সনাতন পার্টি (বিএইচপির) এর সভাপতি আশিষ কুমার দাশ এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেন সুমন কুমার রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অশোক তরু, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিষ্ট সুরঞ্জন ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক অনিক রায়, সম্মিলিত সনাতন পরিষদের অ্যাডভোকেট জিতেন বর্মন শ্যামল সরকার, বাংলাদেশ সনাতন পার্টি (বিএইচ) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শ্যামল কান্তি নাগ, অ্যাডভোকেট লিটন বনিক, প্রাণতোষ তালুকদার, মোহন সরকার, দিলিপ অধিকারী, অনিল সাধু, বাংলাদেশ সনাতন পার্টি (বিএইচপির) এর চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অজয় ভট্টাচার্য, নয়ন বিশৃংগ্রী, গৌরঙ্গ দে, বাংলাদেশ হিন্দু লীগের সাধারণ সম্পাদক শংকর, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে, রনি রাজবংশী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘের পিযুস দাস, সনাতন সংগঠনের মিঠুন ভট্টাচার্য শুভ এছাড়াও বিএইচপির এর দপ্তর সম্পাদক সুজীত দাস, জয় চক্রবর্তী, বিকাশ অধিকারী, অমিত মালী, রাহুল, জয়পুরহাটের বন্ধন বাগচী, শায়ান বালা, জন্টু জয়ন্ত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ বলেন, ‘বাংলাদশের সংখ্যালঘুরা নির্যাতন হলেও সব সরকার তা বার বার অস্বীকার করেন যা জাতি হিসেবে আমাদের খুব লজ্জাজনক। সংখ্যালঘু স¤প্রদায়ের উপর নির্যাতন বন্ধে দ্রæত সংখ্যালঘু কমিশন গঠন করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মাননীয় উপদেষ্টা বরাবর দ্রুত বিচারের দাবী জানায়।

বিএইচপির সভাপতি আশিষ কুমার দাশ বলেন, সনাতনী সম্প্রদায়ের উপর সংগঠিত নির্যাতন ও নিপীড়নের ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক তাই আগামীদিনে সনাতনী স¤প্রদায়ের অস্থিত্ব রক্ষার জন্য রাজনৈতিক দলের কোন বিকল্প নাই। তাই বাংলাদেশ সনাতন পার্টি (বিএইচপি) কে শক্তিশালী করতে কর্মীদেও এক হতে হবে। সনাতনীদেও অস্থিত্ব রক্ষায় রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতনী সম্প্রদায়ের অস্থিত্ব রক্ষায় ও নতুন বাংলাদেশ বিনির্মানে সকলকে একসাথে কাজ করার উদাত্ত আহবান জানান বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক অনিক রায়।


এ ক্যটাগরির আরো খবর..