× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

ডেস্ক

পয়লা বৈশাখে ড্রোন শো ও কনসার্ট এ চীনা প্রযুক্তিদল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
পয়লা বৈশাখে ড্রোন শো ও কনসার্ট

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে হ্যালো ঢাকা, প্রস্তুত হও-‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এক অসাধারণ ড্রোন শো উপভোগের জন্য! রাজধানীতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ড্রোন শো ও কনসার্ট। বর্তমানে এই আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। তারই অংশ হিসেবে ড্রোন শোয়ের জন্য চীনা প্রযুক্তি দল ঢাকায় এসে পৌঁছেছে।

শুক্রবার (১১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।

মোস্তফা সরয়ার ফারুকী ঢাকাবাসীর উদ্দেশে লিখেছেন, হ্যালো ঢাকা, প্রস্তুত হও-‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এক অসাধারণ ড্রোন শো উপভোগের জন্য!

তিনি আরও লিখেছেন, ড্রোন শোয়ের আগে দর্শকদের জন্য থাকছে এক মনোমুগ্ধকর কনসার্ট। পুরো আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ এপ্রিল, বাংলা নববর্ষের দিন, বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা লিখেছেন, এ আয়োজনটি ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এ সহযোগিতার জন্য চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের প্রতি কৃতজ্ঞতা।

সবশেষে তিনি লিখেছেন, বন্ধু-পরিবারসহ সবাইকে আমন্ত্রণ—চলে আসুন, একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিই।


এ ক্যটাগরির আরো খবর..