× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বিশেষ প্রতিনিধি

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও গেলো ৩১৫ মেট্রিক টন আলু

Kishori
হালনাগাদ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
৩১৫ মেট্রিক টন আলু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে নতুন করে আরো রপ্তানি হয়েছে ৩১৫ মেট্রিক টন আলু। এ নিয়ে এ বন্দর দিয়ে কয়েক দফায় মোট তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু গেলো নেপালে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আলুগুলো রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টার প্রাইজ, স্বাধীন এন্টার প্রাইজ ও ক্রসেস এগ্রো নামে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান।
রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ও পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়। এর আগে গত (৬, ৭ এপ্রিল) ২৫০ মেট্রিক টন করে মোট ৫০০ মেট্রিক টন আলু নেপালে যায়।
চলতি বছরের জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত মোট তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে নেপালে। রপ্তানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর নেপালে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..