× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

জাবেদ এমরান

সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগে গ্রেফতার-১৮

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
লুটপাটের অভিযোগে গ্রেফতার

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল থেকে বাটা, কেএফসি, ইউনিমার্টসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগে ২৪ ঘণ্টায় ১৮জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার রাত থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক জিয়া।
আটকরা হলেন- মো. রাজন, ইমন (১৯), মো. রাকিব (১৯), মো. আব্দুল মোতালেব (৩৫), মিজান আহমদ (৩০), সাব্বির আহমদ (১৯), জুনাইদ আহমদ (১৯), মো. রবিন মিয়া (২০), সৈয়দ আলআমিন তুষার (২৯), মোস্তাকিন আহমদ তুহিন (১৯), মো. দেলোয়ার হোসেন (৩০), মো. রিয়াদ (২৪), মো. তুহিন (২৪) ও আল নাফিউ (১৯)।
ওসি জিয়াউল হক বলেন, ইসরায়েলবিরোধী বিক্ষোভের নামে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে একদল দুষ্কৃতিকারি। তারা বাটা শোরুমের বেশ কিছু জুতা লুট করে নিয়ে যায়। পরে বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ থেকে এসব বিক্রির বিজ্ঞাপনও দেওয়া হয়। এসব পোস্ট ও তথ্যের সূত্র ধরে অভিযান চালিয়ে জুতাসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সোমবার দুপর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর বেশকিছু সড়কে নেয়ে আসে বিক্ষুব্ধ জনতা। সে সময় ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে কেএফসি রেস্টুরেন্ট, মেগা সুপার সপ ইউনিমার্টের আম্বরখানা শোরুম, বাটার দরগাহ, জিন্দাবাজার, বন্দর বাজারসহ ৪টি শোরুমে ভাঙচুর ও লুটপাট হয়েছে।
এছাড়াও, নগরীর বেশকিছু ছোটছোট দোকান ও ডিলার পয়েন্টে ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে ভাঙচুর ও মালামাল ধ্বংস করা হয়।
ঘণ্টাব্যাপী ব্যাপক হামলা ও ভাঙচুর চলাকালে কেএফসির ভেতরে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায় বিক্ষুব্ধরা। তারা ফ্রিজে এবং গোডাউনে থাকা পেপসি, সেভেনআপ, মাউন্টেন ডিউসহ বিপুল পরিমাণ কোমল পানীয়র বোতল রাস্তায় ছুড়ে ফেলে দেয়। পরে ভবনে থাকা হোটেল রয়েল মার্কের রিসিপশন এরিয়া ও তৃতীয় তলার সাফরা রেস্টুরেন্টেও হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। নগরীর কয়েকটি জুতার দোকান ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত।


এ ক্যটাগরির আরো খবর..