× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

সড়ক ও জনপথ বিভাগে ঈদের ছুটি বাতিল

admin
হালনাগাদ: বুধবার, ৬ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিয়ে এখন মাথাব্যথা। সে জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। এ লক্ষ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী যাঁরা আছেন, তাঁদের ঈদের দিন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা পরিবারের সঙ্গে ঈদ করতে ছুটি মঞ্জুর করা হয়েছে। বাকি সময় ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া বাকি সময় তাঁদের রাস্তায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’

এ সময় গতকাল মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের জন্য ভোগান্তিতে পড়া যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।

মন্ত্রীর পরিদর্শনকালে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ, সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..