× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

জীবিকা অর্জনে গিয়ে স্বামী ও শিশু সন্তান রেখে স্ত্রী উধাও

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
shikha

যশোরের ঝিকরগাছার দম্পত্তি জীবিকা অর্জন করতে ফরিদপুরের বোয়ালমারীতে গিয়ে স্বামী ও শিশু সন্তান রেখে স্ত্রী শিখা খাতুন (২৪) উধাও হয়েছে। স্ত্রীকে খুঁজে না পেয়ে অসহায় স্বামী আবু সোহেল (৩৫) বাদি হয়ে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

জিডির বাদি হয়েছেন গদখালি ইউনিয়নের বেনেয়ালী বালীখোলা গ্রামের জামাল উদ্দিনের ছেলে ও নিঁখোজ হওয়া স্ত্রী একই ইউনিয়নের বোধখানা দক্ষিণপাড়া গ্রামের খাইরুল হকের মেয়ে শিখা খাতুন (২৪)। তার উচ্চতা ৫.১ফুট, গায়ের রং ফর্সা, মুখ গোলাকার, চোখ মোটা ভুরু, নাক খাটো, কপাল প্রসস্থ, মাথায় ওড়না ছিলো।

‎ঘটনা সূত্রে জানা যায়, স্বামী সোহেল তার জীবনের তাগিদে প্রায় ৫ বছর পূর্বে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামে ভাই ভাই রিসাইকেলিং ভাঙ্গারি স্টোরে ম্যানেজার হিসেবে কর্মরত হওয়ার পর ৩ বছর যাবৎ স্ত্রী ও আড়াই বছরের ১ সন্তান নিয়ে বসবাস করত।

সোহেল প্রতিদিনের ন্যায় সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় কর্মস্থলে গেলে হঠাৎ করে সাড়ে ৭টার একই বাড়ির অপর ভাড়াটিয়া ঘরে ছেলের কান্নাকাটি করতে দেখে সোহেলের স্ত্রী শিখাকে খুঁজে না পেয়ে সোহেলকে জানালে তাৎক্ষনিক বাসায় এসে আসেপাশের বিভিন্ন স্থান সহ আত্নীয়দের বাসায় খোঁজ খবর নিয়ে না পেয়ে অবশেষে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নং ১১১৪। তাং ২৬/০৩/২০২৫ ইং। নিখোঁজ হওয়া শিখা খাতুনের খোঁজ পেলে তার ০১৯৩০৪৯৯৬৪০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন পরিবার।


এ ক্যটাগরির আরো খবর..