× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

সারাদেশে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে বিক্ষোভ মিছিল

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসী আক্রমণ ও বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিক্ষোভ মিছিল হচ্ছে।

আজ সোমবার (৭ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে তারা দূতাবাস এলাকায় মিছিল বের করেন এবং পরে মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলের সামনে পুলিশ সদস্যরা ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম আজাদ ফিলিস্তিন নামের একটি সংগঠন গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার জন্য রাষ্ট্রীয়ভাবে নিন্দা-বিবৃতি ও যুক্তরাষ্ট্রের হাইকমিশনারকে তলব করে জবাবদিহি চাওয়ার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে। একইসঙ্গে নেতানিয়াহু ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করাসহ মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রারও ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।

এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ গণমাধ্যমকে বলেন, ছাত্র-জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুন বাজারের দিকে আসেন। এখানে তারা অবস্থান করছেন। মিছিল শেষে তারা চলে যাবেন।

এর আগে, আজ সকাল থেকে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। এ সময় তাদেরকে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ’ ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ পদযাত্রা শুরু হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্ল্যাটফর্মটি কয়েকটি দাবি জানায়। সেগুলো হলো–

১. অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।

২. আমেরিকান হাইকমিশনারকে তলব করে গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার জবাবদিহি চাইতে হবে।

৩. কালবিলম্ব না করে পাসপোর্টে পুনরায় ‘এক্সেপ্ট ইসরায়েল’ কথাটি ফিরিয়ে আনতে হবে।

৪. ফিলিস্তিনে চলমান গণহত্যার অর্থের যোগানদাতা সব পণ্য ও সেবাকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

৫. ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়িপাতার যন্ত্রসহ কেনাসহ অন্য যেসব গোপন চুক্তি করেছে তা শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে এবং ইসরায়েলের মতো একই বর্বর কায়দায় গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আজাদ ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে মার্কিন সহায়তায় চলমান গণহত্যার বিষয়ে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ইসরায়েল এবং তার দোসর বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে কোনো বিবৃতি দেয়নি। গণহত্যা বন্ধে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়াও আরও বেশ কিছু বিষয়ে আমরা রাষ্ট্রের ভয়াবহ গড়িমসি লক্ষ্য করছি।

তাই আমরা আগামীকাল (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, গাজায় চলমান গণহত্যার কুশীলব মার্কিন দূতাবাস অভিমুখে মার্চ এবং নেতানিয়াহু ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করবো।

তারা আরও বলেন, আমরা মনে করি, এসব দাবি আদায় করা ব্যতীত শুধু আমেরিকান দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনের খুব বেশি কার্যকারিতা নেই। তাই আমরা প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের দাবিগুলো নিয়ে যাব। এরপর সেখান থেকে মার্কিন দূতাবাস অভিমুখে মার্চ করবো।


এ ক্যটাগরির আরো খবর..