× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পিআইডি

গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের তাগিদ

Kishori
হালনাগাদ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
বাস্তবায়নযোগ্য সুপারিশ

গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।

আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়এই শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাঠপর্যায়ের প্রচার কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, জেলা তথ্য অফিসসমূহকে প্রত্যন্ত অঞ্চলে জনগুরুত্বপূর্ণ বার্তা ব্যাপকভাবে প্রচার করতে হবে। বিদেশস্থ বাংলাদেশি দূতাবাসসমূহের প্রেস উইংয়ের কাজের গতি বৃদ্ধির তাগিদ দিয়ে তিনি বলেন, বিদেশি গণমাধ্যমে যেন দেশের বিরুদ্ধে অপপ্রচার না হয়, সে বিষয়ে প্রেস উইংকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাসমূহকে গতিশীল ও যুগোপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..