× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক

জমি নিয়ে বিরোধে সংঘর্ষে খতিবসহ নিহত ৩ জন

Kishori
হালনাগাদ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
জমি বিরোধে সংঘর্ষ

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টা-পাল্টি হামলায় উভয় পক্ষের তিনজন নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) দুপুরে রাজাপালং ইউনিয়নের কুতুপালংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে হঠাৎ করে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মাওলানা মামুনসহ তিনজন নিহত হয়।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..