× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

ডেস্ক

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি

শেখ হাসিনার প্রত্যর্পণ ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে এ বৈঠকে আলোচনা শেষে এমন জানিয়েছেন তিনি।

বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী মোদী গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের আগ্রহের কথাও তুলে ধরেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি এমন কোনো বক্তব্য পরিহারের আহ্বান জানিয়েছেন, যা পরিবেশকে উত্তপ্ত করতে পারে। সীমান্ত নিয়ে মোদী বলেছেন, সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে আইন কঠোরভাবে প্রয়োগ এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা জরুরি। পাশাপাশি, প্রধানমন্ত্রী বাংলাদেশে সংখ্যালঘুদের—বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগ পুনর্ব্যক্ত করেন। ’

এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে মোদী জানান, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সম্মেলনে বিমসটেকের অন্য নেতাদের সঙ্গে রয়েছেন তিনি। তিনি লেখেন, আমরা বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। আমাদের এই প্রচেষ্টা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক।


এ ক্যটাগরির আরো খবর..