× Banner
সর্বশেষ
‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পিআইডি

বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে সরকার -তথ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায়

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে শহিদদের আত্মত্যাগের কথা মনে রাখা উচিত। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে সরকার। বলেছেন  তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।

আজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, শহিদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকার কাজ করছে। শহিদ পরিবার যাতে স্বজন হারানোর বিচার পান, সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শহিদদের চেতনানির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল-সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা শহিদ ও আহতদের আত্মত্যাগের চেতনা ধারণ করার জন্য বাংলাদেশের জনগণ বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো ধরনের উগ্রপন্থা যাতে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সরকার কাজ করছে। আর কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার হার্ডলাইনে যাবে।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার অংশীজনের সঙ্গে আলোচনা করে গণমাধ্যমে গুণগত সংস্কারের উদ্যোগ নেবে।


এ ক্যটাগরির আরো খবর..