× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক

১৪৪৬ হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদুল ফিতর

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
শাওয়াল মাসের চাঁদ

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামীকাল সোমবার (৩১ মার্চ) থেকে পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ রোববার ঈদুল ফিতর উদযাপন করছে সৌদি, ফিলিস্তিন ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ ১১টি মুসলিম দেশ। এসব দেশে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদ উদযাপন করা হচ্ছে।

এ সভায় ধর্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ তোফাজ্জল হোসেন, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপপ্রশাসক মোঃ আনিচুর রহমান, সরকারী মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ মমিনুল ইসলাম, যাত্রাবাড়ীস্থ জামেয়া মাহমুদিয়ার প্রধান মুফতি মোঃ রেজাউল কারীম আবরার, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বদরুদ্দোজা শুভ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ ফারুক, বিটিভির সহকারী পরিচালক মোঃ নাজিমুদ্দিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..