× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

শিশু-কিশোরদের রং তুলিতে গণহত্যার ইতিহাস

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
রং তুলিতে গণহত্যার ইতিহাস

আগামী প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের প্রামাণ্য ইতিহাস তুলে ধরতে শিশু-কিশোরদের নিয়ে গণহত্যার পুস্তক, দলিলাদি সহ মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বইয়ের পুস্তক আলোকচিত্র প্রদর্শনী ও ছবি আঁকা সহ মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত নানা তথ্যাদির চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোরদের কোমল হাতের রং তুলিতে ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন চিত্রায়িত হয়।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন বলেন, গত ১৫ বছর ধরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি ধারাবাহিকভাবে এই প্রদর্শনী করে আসছে। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রামাণ্য ইতিহাস তুলে ধরতেই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সাইক্লোস্টাইল মেশিন, মর্টার সেল, ডামি রাইফেল, কিলিং লিস্ট, গণহত্যা ঘটনাস্থলের বিবরণ, আলোকচিত্র, গণহত্যার বিবরণ সম্বলিত পুস্তক রয়েছে।

এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা দক্ষিণাঞ্চলে মুক্তিযুদ্ধ ও গণহত্যার প্রামাণ্য দলিলাদি শিশু-কিশোরদের দেখাতে পারছি। এই ধরনের আয়োজন আরো বেশি হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..