× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুর প্রতিনিধি

অন্তরবর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহবান -বিএনপি সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ মার্চ, ২০২৫
দ্রুত নির্বাচন দেওয়ার আহবান

ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকার নির্বাচন নিয়ে খেলা করেছে সে দিন আর ফিরে আসবেনা। এখন দিনের ভোট দিনেই হবে আর রাতে হবার সুযোগ নেই। বর্তমান অন্তরবর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহবানও জানান বিএনপির কেন্দ্রীয়  কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

আজ শনিবার সন্ধ্যায় কালকিনি উপজেলার সাহেবরামপুর, সিডি খান,  শিকারমমঙ্গল, রমজানপুর,  কয়ারিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রায়  তিন হাজার নেতা কর্মী ও জন সাধারনের অংশ গ্রহনে এ  ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, কালকিনি সেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম,যুবদল নেতা ও কালকিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন সিকদার, যুবদল নেতা শাশীম মোল্লা -সহ  বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর বৃন্দ।

কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সির সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..