× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

ভিজিএফ’র স্লীপ নিয়ে বিএনপি নেতার বাড়িতে ছাত্রদল নেতার হামলা ভাংচুর

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ মার্চ, ২০২৫
ভিজিএফ’র স্লীপ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মধ্যে ভিজিএফ’র কার্ড বিতরণকালে পৌর বিএনপি নেতাকে মারধর ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ দিকে হামলা ও ভাংচুরের অভিযোগ সম্পূর্ন সাজানো ও ভিত্তিহীন বলে দাবী ওই ছাত্রদল নেতার।

শনিবার সন্ধ্যায় পৌর বিএনপি’র সদস্য ও কাসেমাবাদ গ্রামের বাসিন্দা কামাল লস্কর অভিযোগ করে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলীয় ভাবে ভিজিএফ’র ১০০ স্লীপ আমাকে দেওয়া হয়।

শনিবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ মহল্লার নিজ বাসায় বসে স্লীপগুলো দুঃস্থদের মধ্যে বন্টন করছিলাম। এরইমধ্যে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ও ১০/১২ জনের একটি দল নিয়ে বাড়িতে প্রবেশ করে আমার কাছে ৫০ টি স্লীপ দাবী করে। এসময় আমি স্লীপ দিতে অস্বীকার করায় অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার ওপর হামলা চালিয়ে বসতঘর ভাংচুর করে তারা। এ সময় আমার স্ত্রী ও স্কুল পড়–য়া মেয়ে আমাকে রক্ষায় এগিয়ে আসলে তাদেরকে মারধর করা হয়। বিষয়টি উপজেলা ও পৌর বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে বলেও জানান কামাল লস্কর।

এ দিকে অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রদল নেতা আব্দুর রহিম বলেন, হামলা ও বসতঘর ভাংচুরের কোন ঘটনা ঘটেনি। মূলত ভিজিএফ’র স্লীপ অসহায় দুঃস্থদের না দিয়ে কামাল লস্কর তার নিজস্ব লোকদের মধ্যে বিতরণ করতেছিলো সেই বিষয়টি কয়েকজন ভ্যান চালক আমাকে বলার পর আমি তার (কামাল লস্কর) বাড়িতে জানতে গিয়েছিলাম।

বিষয়টিকে তিনি (কামাল) ভীন্নদিকে প্রবাহিত করতে চাচ্ছেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..