× Banner
সর্বশেষ
তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা

ডেস্ক

তুলসী গাবার্ডএর বিরুদ্ধে জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে -মাহমুদুর রহমান

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছেন তার বিরুদ্ধে জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আমাদের। তরুণদের নতুন রাজনৈতিক দলকে আন্তর্জাতিক এসব চাপ মোকাবিলা করতে হবে। বলেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বিপ্লবোত্তর নয়া রাজনৈতিক দল: ছাত্র-জনতার প্রত্যাশা, সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান বলেন,  সবাইকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা নতুন দলের মধ্যে দেখা যাচ্ছে। নতুন দলের লোকজনের মধ্যে মতানৈক্য দেখতে পাই। একজনের বিবৃতির সঙ্গে আরেকজনের বিবৃতি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। রাজনৈতিক বয়ান পরিষ্কার হতে হবে, কোনো গোপনীয়তা থাকতে পারবে না।

আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন। শেখ হাসিনাসহ শেখ পরিবারের সব সদস্য এবং সব খুনি লুটেরাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করে সংস্কারের পর যে আওয়ামী লীগ আসবে, তারা রাজনীতি করবে। এর আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেয়া যাবে না।


এ ক্যটাগরির আরো খবর..