× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

পিআইডি

এক্সিলেন্ট সিরামিকস গ্রুপেরকর্মীদের বীমা সুরক্ষা দিবে মেটলাইফ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বাংলাদেশের অন্যতম বৃহত্তর টাইলস ও স্যানিটারি সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ সম্প্রতি বাংলাদেশে এর কর্মীদের বীমা সুরক্ষা দিতে মেটলাইফের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

চুক্তির অংশ হিসেবে, এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের কর্মীরা জীবনহানি, দুর্ঘটনা, অক্ষমতা এবং হাসপাতালে চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বীমা সুরক্ষা পাবেন।

প্রতিষ্ঠানটি ব্যক্তি নির্ভর সমাধান, দ্রুত বীমা দাবি পরিশোধ ও আর্থিক সক্ষমতার কারণে মেটলাইফ বাংলাদেশকে নিজেদের কর্মীদের বীমাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাছাই করেছে। এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ৮৭০ জনেরও বেশি কর্মী এই বীমা সুরক্ষা সুবিধা পাবেন।

২০১০ সাল থেকে সেনিটারি ও ২০২১ থেকে টাইলসের মাধ্যমে বাসাবাড়ির সুপরিচিত নাম হয়ে ওঠে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ। একটি নেতৃস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে বেশকিছু সফল ও ইতিবাচক খাতে নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে, বাংলাদেশে ৯৪০-টিরও বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি কর্মী ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করে যাচ্ছে মেটলাইফ। ২০২৪ সালে ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ।

মেটলাইফ বাংলাদেশের হেড অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন আব্দুল হাকিম (সুমন), ম্যানেজিং ডিরেক্টর, এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ এবং মোহাম্মদ কামরুজ্জামান, ডিরেক্টর অ্যান্ড হেড অব এমপ্লয়ি বেনেফিটস, মেটলাইফ বাংলাদেশ।

এসময় অনুষ্ঠানে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ থেকে উপস্থিত ছিলেন ইমরান আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং মো. নাহিদুর রহমান, ডেপুটি ম্যানেজার অ্যান্ড এইচআর।

এছাড়া, আয়োজনে মেটলাইফ বাংলাদেশের এমপ্লয়ি বেনেফিটস টিম থেকে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর; মুশফিকুর রাইহান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং এসএম শাহরিয়াজ আরাফাত, ম্যানেজার।


এ ক্যটাগরির আরো খবর..