× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বৈশ্বিক ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি : রাশিয়া

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০১৬

নিউজ ডেস্কঃ ঢাকায় হামলার ঘটনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বৈশ্বিক ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সংবাদমাধ্যম স্পুতনিক নিউজকে বলে, ‘ঢাকার ঘটনা আবারও নিশ্চিত করল, বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়কে অতি শিগগির ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন হয়ে পড়েছে।’

গত শুক্রবার রাতে ঢাকার গুলশানের রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে সন্ত্রাসীরা। এর প্রায় ১০ ঘণ্টা পর সেখানে উদ্ধার অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের হামলায় দুই কর্মকর্তা নিহত হন। শনিবার সকালে রেস্তোরাঁয় অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করে যৌথ বাহিনী। এরপর সেখান থেকে ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এঁদের মধ্যে ইতালীয় নয়জন, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশি, ভারতীয় একজন রয়েছেন। বাকি ছয়জন হামলাকারী বলে জানিয়েছে সেনাবাহিনী।


এ ক্যটাগরির আরো খবর..