× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

ডেস্ক

প্রাইম ব্যাংক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে চুক্তি সাক্ষর

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
চুক্তি স্বাক্ষর

দাতব‌্য কাজ পরিচালনা করতে আস সুন্নাহ ফাউন্ডেশন এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায়, প্রাইম ব্যাংক ‘সাদাকাহ্ জাহিয়াহ্’ অ‌্যাকাউন্টের মাধ‌্যমে গ্রাহকরদের কাছ থেকে আমানত সংগ্রহ করবে এবং মুদারাবা নীতির ভিত্তিতে বিনিয়োগ করবে, যা ইসলামী শরীয়াহসম্মত এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে। বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা নির্ধারিত সময় ও নীতিমালার ভিত্তিতে আস সুন্নাহ ফাউন্ডেশন-এ প্রদান করা হবে। ফাউন্ডেশন এই তহবিলকে শুধুমাত্র দাতব্য ও জনকল্যাণমূলক কাজে ব্যয়ের নিশ্চয়তা প্রদান করবে, যা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী এবং আস সুন্নাহ ফাউন্ডেশন-এর জেনারেল সেক্রেটারি মো. সাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ার; আস সুন্নাহ ফাউন্ডেশনের হেড অব অ‌্যাকাউন্টস হাফিজুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..