× Banner
সর্বশেষ
‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পিআইডি

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তিতে অসামান্য অবদান নারীদের -শ্রম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
আইএলও গভর্নিং বডির সভায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ নারী শ্রমিক তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত। যা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তিতে অসামান্য অবদান রাখছে। শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে সব উন্নয়ন সহযোগী দেশের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর গভর্নিং বডির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা এ কথা বলেন। তিনি আইএলও-এর ৩৫৩তম গভর্নিং বডির সভায় অংশ নিতে বর্তমানে জেনেভা সফরে রয়েছেন। আজ শনিবার (১৫ মার্চ) এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

জেনেভার বাংলাদেশ মিশন আয়োজিত এ মতবিনিময় সভায় জাপান, তানজানিয়া, নাইজার, মালওয়িয়ের চারজন মিনিস্টার ও যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, জাপান, ওমান, ফিলিপিন, নেপাল, নেদারল্যান্ডস ও মোজাম্বিকসহ ২০টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক পর্যায়ের শ্রমিক ও মালিকদের সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় উপদেষ্টা বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশের শ্রম পরিস্থিতির সার্বিক উন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..