× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

গুলশান ক্যাফেতে হামলায় নিহত ১৭ বিদেশীর নাম প্রকাশ

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ রাজধানী গুলশানে ক্যাফেতে বন্দুকধারীদের হামলায় নিহত ২০ জনের লাশ মর্গে রয়েছে, যাদের ১৭ জন বিদেশী বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে।
নিহত বিদেশীদের মধ্যে ৯ জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশী, যাদের মধ্যে একজনের মার্কিন নাগরিকত্ব রয়েছে। বিডিনিউজ।
গুলশানের ওই ক্যাফেতে গতকাল সকালে অভিযানের কয়েক ঘণ্টা পর আইএসপিআর জানায়, সেখান থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়, যাদের বেশির ভাগই বিদেশী নাগরিক। রাতেই তাদের গলা কেটে হত্যা করে হামলাকারীরা। নিহতদের ১১ জন পুরুষ ও ৯ জন নারী।
নিজ দেশের নিহত নাগরিকদের পরিচয় প্রকাশ করেছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন, বারিধারাভিত্তিক ইতালীয় বায়িং হাউজ স্টুডিও টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাদিয়া বেনেদিত্তো, গুলশান ২ নম্বরের আরেক ইতালীয় বায়িং হাউজ ডেকাওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেডের এমডি ভিনসেনজো দ আলেস্ত্রো, কদিও মারিয়া দান্তোনা, সিমোনা মন্টি, মারিয়া রিবোলি, আডেলে পুগলিসি, কদিও চাপেলি, ক্রিস্টিয়ান রোসিস ও মারকো তোনডাট।
গতকাল ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনিও ঢাকায় হামলায় তাদের ৯ নাগরিক নিহত এবং একজন নিখোঁজ থাকার খবর জানান।
নিহত সাত জাপানি হলেন, তানাকা হিরোশি, ওগাসাওয়ারা, শাকাই ইউকু, কুরুসাকি নুবুহিরি, ওকামুরা মাকাতো, শিমুধুইরা রুই ও হাশিমাতো হিদেইকো।
নিহত ভারতীয় নাগরিক হলেন তারিশা জেইন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও ঢাকার হামলায় ভারতীয় এ তরুণীর মৃত্যুর খবর জানিয়েছেন।
হামলায় নিহত তিন বাংলাদেশীর মধ্যে এলিগেন্ট গ্রুপের চেয়ারম্যানের মেয়ে অবিন্তা কবীর মার্কিন নাগরিক বলে জানিয়েছে আইএসপিআর। অবিন্তার নানা সুপারস্টোর ল্যাভেন্ডারের মালিক। অন্য দু’জন হলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ হোসেন ও ডেএক্সওয়াই ইন্টারন্যাশনালের মানবসম্পদ বিভাগের পরিচালক ইশরাত আখন্দ।


এ ক্যটাগরির আরো খবর..