× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মেহেরপুরে ৬ ঘন্টা পর অপহরণ হওয়া ব্যবসায়ী মুক্তিপণ দিয়ে উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ প্রায় ৬ ঘন্টা পর মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রাম থেকে ভুষিমাল ব্যবসায়ী ইউনুস আলীকে ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। তবে পুলিশের দাবী কোনো মুক্তিপণ ছাড়াই এলাকাবাসীর সহযোগীতায় তারা ব্যবসায়ীকে উদ্ধার করে পরিবারের কাছে দিয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত  ৮টার দিকে বাড়ির সামনে বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে ইউনুস আলীকে তার নিজ বাড়ি থেকে ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্রামের মাঠের মধ্যে নিয়ে যায়। পরে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মোবাইল ফোনে ইউনুস আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে এক প্রতিবেশীর কাছে সন্ত্রাসীরা ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

খবর পেয়ে মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী সহ পুলিশের একটি দল ব্যাবসায়ীকে উদ্ধার করতে স্থানীয়দের সহযোগীতায় ঘটনাস্থলে অভিযান চালায়।

এদিকে অপহৃত ব্যবসায়ী ইউনুস আলীর ভাইয়ের ছেলে জাহিদ হোসেন বলেন, ঘটনার পর থেকে পুলিশ অভিযান চালালেও ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তার চাচাকে উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, টাকা দিতে দেরী করায় সন্ত্রাসীরা তার চাচার উপর নির্যাতন চালায়। পরে তার চাচাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুষিমাল ব্যবসায়ী ইউনুস আলী জানায়, বেশ কিছুদিন ধরে সন্ত্রাসীরা তার কাছে চাঁদার দাবীতে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিল । পরে তিনি তার মোবাইল সিমটি বন্ধ করে দিয়ে আর একটি সিম ব্যবহার করছিলেন । এ ঘটনার সময় রাত ৮টার দিকে তার বাড়ির সামনে একটি বোমার বিষ্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা । এর কিছুক্ষণ পরেই তাকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেঁধে নিয়ে য়ায় সন্ত্রাসীরা ।

এদিকে স্থানীয় একটি সুত্র জানায়, শনিবার ভোর রাত তিনটার দিকে পাশের গ্রাম নতিপোতার একটি মাঠে স্থানীয় আনারুল ইসলাম, হাবিবুর রহমান (হবি দর্জি), আব্দুল মালেকসহ ৪ জনের একটি প্রতিনিধি দল তিন লাখ টাকা অপরহরণকারীদের দিয়ে ব্যবসায়ী ইউনুস আলীকে উদ্ধার করেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এবং পুলিশ স্থানীয়দের সহযোগীতায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে তার পরিবারের কাছে দেয়। তবে মুক্তিপণের বিষয়টি তিনি জানেন না বলে দাবী করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..