× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

প্রেস ক্লাবের সামনে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর প্রেস ক্লাবের সামনে গাড়ির ভেতরে থাকা টেক্সটাইল কর্মকর্তাকে গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর আহত সুবহান মিয়া (৪৫) নামে ওই কর্মকর্তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বিকেল ৫টার দিকে সবহান মিয়া টেক্সটাইলের মালিকের ভাই শাকিলসহ চারজন চকবাজার থেকে ২০ লাখ টাকা নিয়ে প্রাইভেট কারে করে ডেমরার দিকে রওনা দেন।

সুবহান মিয়া ডেমরার আল হিজার টেক্সটাইল মিলের সুপার ভাইজার। ওই প্রতিষ্ঠানের মালিক মালিক ওয়াদুদ আহমেদ। চকবাজারে তার আরো একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

তারা অভিযোগ করেন, কারটি তোপখানা রোডের জাতীয় প্রেস ক্লাবের সামনে পৌঁছালে চারটি মটরসাইকেলে থাকা আটজন ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে। তারা গাড়িতে থাকা সোবহানের ডান পায়ে দুই রাউন্ড গুলি করে টাকার ব্যগ নিয়ে পালিয়ে যায়।

শাহবাগ থানার এস আই কাওসার আলী জানান, ঘটনাটি তদন্ত করে এর সাথে জড়িতদের ধরার চেষ্টা চালানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..