× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

পিআইডি

টোকিওতে ‘সপ্তম বাংলাদেশ-জাপান জয়েন্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
সপ্তম বাংলাদেশ-জাপান জয়েন্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ

টোকিওতে আজ (১১ মার্চ ২০২৫) ‘সপ্তম বাংলাদেশ-জাপান জয়েন্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জাপান প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন জাপানের ভূমি, অবকাঠামো ও পরিবহন বিষয়ক ভাইস  মিনিস্টার হিরোফুমি আমাকাওয়া এবং প্রকৌশল ও আবাসন বিষয়ক অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার ইওসুকে সুৎসুমি।

আলোচনায় জাপানি সহায়তায় বাস্তবায়নাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, চট্টগ্রাম সুয়ারেজ প্রজেক্ট, স্থানীয় সেতু উন্নয়ন প্রকল্প, কমলাপুর মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট হাব প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া আলোচনার ফলাফলকে বাস্তবে রূপ দিতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, জাপানি সহায়তায় গৃহীত প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে  সহায়তা প্রদানের জন্য জাপান সরকারের প্রতি ধন্যবাদ জানান এবং আশা করেন এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোচনা পর্বে সড়ক যোগাযোগ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, রেল সচিব, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ও চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্ব স্ব ক্ষেত্রে বাস্তবায়নাধীন প্রকল্পের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

বৈঠকের দ্বিতীয় পর্বে আলোচনায় যুক্ত হন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী ও বাংলাদেশে  জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

এ পর্বে জাপানি সহায়তায় বাস্তবায়নযোগ্য সম্ভাবনাময় প্রকল্পের তালিকা প্রস্তুত ও প্রকল্প প্রস্তাব প্রেরণের বিষয়ে বিশদ আলোচনা হয়।

আলোচনায় অনলাইনে সেতু বিভাগের সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..