× Banner
সর্বশেষ
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী অর্থনীতিকে পুনরুজ্জীবিত ও আর্থিক শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার -অর্থমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী

ডেস্ক

ডা. শফিকুর রহমানের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি. মিলামের সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ মার্চ, ২০২৫
মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম

বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি. মিলাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ।

সোমবার (১০ মার্চ) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়৷

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌজন্য সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন।

বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি বিশেষ করে আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচন, নারীর ক্ষমতায়ন ও মানবাধিকারসহ দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

ভবিষ্যতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যমান পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।


এ ক্যটাগরির আরো খবর..