× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

ডেস্ক

কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ মার্চ, ২০২৫
মসজিদের ইমাম আটক

মসজিদের হুজরা খানায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমাম মাওলানা শফিকুর রহমান সিলেট জেলার গোয়াইনঘাট থানার বানীগ্রামের বাসিন্দা।

৯ মার্চ (রবিবার) সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদে ইমামকে এলাকাবাসী মিলে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলমান রমজান মাসে ইত্তেহাদুল কোররা বাংলাদেশ-এর অধীনে বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদে আয়োজিত কোরআন শিক্ষা কার্যক্রম চলছে। উক্ত প্রতিষ্ঠানে ইমাম ও খতিব মাওলানা শফিকুর রহমান দায়িত্বে ছিলেন এবং একইসঙ্গে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা করতেন। ইমাম মাওলানা শফিকুর রহমান গ্রামের এক কিশোরীকে বিভিন্নভাবে উত্যক্ত করতেন। একপর্যায়ে গত ৬ মার্চ দুপুরে যোহরের নামাজের বিরতিতে অন্যান্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা মসজিদ থেকে বের হয়ে গেলে কৌশলে মসজিদের ইমামের হুজরা খানায় ডেকে নিয়ে যায়। সেখানে তাকে প্রথমদফা জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে জানালে হত্যার হুমকি দেয়। কিশোরী ভয়ে বিষয়টি গোপন রাখে এবং নিয়মিত কোরআন শিক্ষা কার্যক্রমে যেতে থাকে। দুদিন পর গত ৮ মার্চ শনিবার একইভাবে সে আবারও তাকে হুজরা খানায় নিয়ে গিয়ে দ্বিতীয়দফা ধর্ষণ করে।

পরে ওই কিশোরী রোববার (৯ মার্চ) দুপুরে বিষয়টি তার পরিবারকে জানালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোখলেছুর রহমান আকন্দ বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..