এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জী ও মানবজমিনের জেলা প্রতিনিধি ইয়ারব হোসেনকে হত্যার হুমকি জানিয়ে কাফনের কাপড় পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাটকেলঘাটা প্রেসক্লাব।
অনতিবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেফতার ও আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছে বিবৃতি দিয়েছেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি মাষ্টার শেখ আব্দুল হাই, সহ সভাপতি হায়দার আলী, কামরুজ্জামান মোড়ল, প্রভাষক নাজমুল হক, সাধারণ সম্পাদক শেখ শওকত হোসেন, যুগ্ন সম্পাদক আবু হোসেন, জামালউদ্দীন, সাংগঠনিক সম্পাদক এস.এম মফিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, প্রচার সম্পাদক বাবলা, দপ্তর সম্পাদক আমিনুর রহমান সোহাগ, ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান, সদস্য আব্দুল মোমিন, কামরুজ্জামান রিকু, আমিনুর রহমান, সুমন হোসেন, শেখ মখফুর রহমান জান্টু, আব্দুর রশিদ।