× Banner
সর্বশেষ
‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আঞ্চলিক প্রতিনিধি

সকলের মধ্যে গণতান্ত্রিক মূল্যেবোধ না থাকলে এক সাথে পথ চলা যায় না -জহির উদ্দিনস্বপন

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ মার্চ, ২০২৫
গণতান্ত্রিক মূল্যেবোধ

সকলের মধ্যে গণতান্ত্রিক মূল্যেবোধ না থাকলে কিন্তু সবাই মিলে এক সাথে পথ চলা যায় না। কোন ভিন্নমত, কোন ভিন্ন চিন্তা মানেই যে একটা শত্রুতা, এটা কিন্তু গণতান্ত্রিক মূল্যেবোধ হবে না। বলেছেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ কিন্তু কোন ব্যক্তির নাম না, ফ্যাসিবাদ একটি মানষিক রোগের নাম। সেই রোগে পতিত সরকার আক্রান্ত হয়ে পলাতক হলেও সেই রোগে কিন্তু যে কেউ আক্রান্ত হতে পারে।

প্রেসক্লাবের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সদস্য সচিব ফরিদ মিয়া।

বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ভোরের কাগজের চীফ রিপোর্টার খোন্দকার কাওসার হোসেন, প্রেসক্লাবের কো-আহবায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান, প্রবাসী বিএনপি নেতা বদরে আলম সহ অন্যান্যরা। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিরা অংশগ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..