× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক

ডেস্ক

ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনা ৫৯৬টি, প্রাণ গেছে ৫৭৮ জনের, আহত ১৩২৭

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ মার্চ, ২০২৫
বরিশাল

সারাদেশে গত ফেব্রুয়ারি মাসে ৫৯৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৭৮ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৩২৭ জন।

শনিবার (৮ মার্চ) দুপুরে সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে ফাউন্ডেশনটি।

প্রতিবেদনে দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে বলা হয়- মোটরসাইকেলচালক ও আরোহী ২২৭ জন, বাসের যাত্রী ৩৩ জন,  ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-ড্রাম ট্রাক আরোহী ৫৬ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ২২ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯২ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-মাহিন্দ্র-টমটম-এস্কেভেটর) ২০ জন এবং বাইসাইকেল-রিকশা আরোহী ১৪ জন নিহত হয়েছেন।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০৫টি দুর্ঘটনা ঘটেছে। এতে ১৯৮ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ৩৪টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৪১টি দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছে। সবচেয়ে কম মৌলভীবাজার জেলায়। এই জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। এ ছাড়া রাজধানী ঢাকায় ৩৪টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে।

ত্রুটিপূর্ণ যানবাহন; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিকে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..