× Banner
সর্বশেষ
অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল সিমান্ত থেকে ৫ কোটি টাকা মূলোর ভারতীয় মালামাল জব্দ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
ভারতীয় মালামাল জব্দ

যশোরের বেনাপোল সিমান্তে বিজিবির অভিযানে ১ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ৫,১২,২০,৫২০ টাকা মূল্যের  ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, থ্রীপিচ, তৈরী পোশাক,মোবাইল, ঔষধ, মলম, কিটনাশক  এবং কসমেটিক্স সামগ্রী আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।বেনাপোল আইসিপি,  আমড়াখালী চেকপোস্ট,  ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৫,১২,২০,৫২০/- (পাঁচ কোটি বারো লক্ষ বিশ হাজার পাঁচশত বিশ) টাকা মূল্যের  ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, থ্রীপিচ, তৈরী পোশাক, মোবাইল, ঔষধ, মলম, কিটনাশক  এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।
এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়।
এছাড়াও ভবিষ্যতে বিজিবি এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..