× Banner
সর্বশেষ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইদহে গোসাঁই হত্যার ঘটনায় মানবন্ধন

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের শ্রী শ্রী রাধা মনদ মন্দীরের গোসাই শ্যামানন্দ দাসকে হত্যার প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের পেষ্টি অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ এবং পূজা পরিষদ কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড. সুবীর কুমার সোমার্দ্দার, প্রচার সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, পূজা ঐক্য পষিদের সভাপতি প্রফুল্ল্য কুমার সরকার, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি প্রসেন্জিৎ ঘোষ শিপন, সাধারণ সম্পাদক পলাশ কুমার বিশ্বাসসহ জেলা বিভিন্ন পেশার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ঝিনাইদহ সহ দেশের যে সমস্ত সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তার দাবি জানান। এবং হত্যাকরীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..