× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

নড়াইলে প্রকৌশলীকে কুপিয়ে জখম

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

নড়াইল প্রতিনিধিঃ বিদ্যুৎ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ শফিউল আলমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎ অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলে ওজোপাডিকো লিমিটেডের (ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, সাবেক পিডিবি) উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ শফিউল আলম অফিস থেকে ডাকবাংলোয় আসার পথে শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এ সময় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে। তার মাথা, মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়েছে। শফিউল আলমের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, এ ব্যাপারে জড়িতদের আটকের চেষ্টা চলছে। বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..