× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ডেস্ক

শাহজাদপুরের বহুতল ভবনে আগুন নিহত ৪ জন

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ মার্চ, ২০২৫

রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকার একটি বহুতল ভবনের রেস্তোরাঁয় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সৌদিয়া হোটেল নামে ওই ৬ তলা আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় আগুন লাগে। সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ২ ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস আরও জানায়, পরে ভবনের ষষ্ঠতলা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একটি মরদেহ বাথরুমের ভেতরে ও তিন জনের মরদেহ সিঁড়ির গোড়ায় পড়ে থাকতে দেখা যায়। সিড়ির দরজায় তালা দেয়া ছিল।

নিহত ৪ জনের সবাই পুরুষ। তবে তাদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। ভেতরে আর কোনো হতাহত আছে কিনা তা নিশ্চিত হতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে, আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকায় চলাচলরত সাধারণ মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..