× Banner
সর্বশেষ
দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার

ফরিদপুরে ওয়ার্ড আ. লীগ সভাপতিকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় সালথা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গট্টি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তিহারউদ্দিন মাতুব্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অপর একজন আহত হয়েছে।

গতকাল শুক্রবার রাতে নগরকান্দা উপজেলার বিনোকদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিল শেষে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিহারউদ্দিন মাতুব্বর এবং তাঁর ভাই শাহিদ মাতুব্বর নিজ বাড়ি সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষ্মণদিয়ায় ফিরছিলেন। পথিমধ্যে নগরকান্দা উপজেলার বিনোকদিয়া নামক স্থানে কয়েক দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তিহারউদ্দিন মাতুব্বরকে কুপিয়ে হত্যা করে এবং লাশটি রাস্তায় ফেলে যায়। এ ঘটনায় শাহিদ মাতুব্বরও আহত হন।

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত বলেন, তিহারউদ্দিন মাতুব্বরকে কে বা কারা হত্যা করেছে বলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..