× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

শার্শা উপজেলা প্রতিনিধি

মাহে রমজানকে স্বাগত জানিয়ে শার্শায় জামায়াতের মিছিল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
শার্শায় জামায়াতের মিছিল

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগআঁচড়া অঞ্চলের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়।
র‌্যালীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
র‍্যালীপূর্বক সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।
এ সময় আরো বক্তব্য রাখেন,শার্শা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদ,ঝিকরগাছা থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান,বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী, সেক্রেটারী মাষ্টার তবিবুর রহমান, কায়বা ইউনিয়ন জামায়াতের আমির আমিরুল ইসলাম,সেক্রেটারি গাজী মাওলানা রুহুল আমিন ও গোগা ইউনিয়ন জামায়েতর আমির মাওলানা ইব্রাহিম খলিল।
মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। স্বাগতম মিছিলে জামায়াত ও শিবির নেতৃবৃন্দ  অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..