× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

সেবায়েত, আ. লীগ নেতা হত্যার দায় স্বীকার করল ‘আইএস’

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ ঝিনাইদহে হিন্দু সেবায়েত ও বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বী আওয়ামী লীগ নেতাকে হত্যার ‘দায় স্বীকার’ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা তদারককারী সাইট ইনটেলিজেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে। এ ছাড়া সাইটের পরিচালক তাঁর টুইটার অ্যাকাউন্টেও বিষয়টি জানিয়েছেন।

আইএসের আমাপ নিউজ এজেন্সি জানায়, বান্দরবানে বৌদ্ধ নেতাকে ও ঝিনাইদহে হিন্দু সেবায়েতকে হত্যা করা হয়েছে। তবে খোঁজ নিয়ে যায়, বান্দরবানে হত্যার শিকার ব্যক্তি বৌদ্ধ ধর্মাবলম্বী ও আওয়ামী লীগ নেতা ছিলেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর-কাষ্টসাগরা গ্রামের রাধামদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তিনি ফুল তুলছিলেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

এ ছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আওয়ামী লীগ নেতা মংশৈনু মারমাকে (৫৬) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।


এ ক্যটাগরির আরো খবর..