× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ডেস্ক

নির্বাচনের আগে দেশ সংস্কারের দাবি – আমির মুজিবুর রহমানের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
মুজিবুর রহমান

নির্বাচনের আগে দেশ সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের শহরের মিয়াপাড়া এলাকায় জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘যারা জালেম, যারা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছে তাদের অবশ্যই বাংলার মাটিতে তাদের বিচার হতে হবে। বিচারের আগে তাদের নির্বাচনের কোন প্রশ্নই আসতে পারে না। আগে বিচার, তারপর নির্বাচন। একই কায়দায় বাংলাদেশে সত্যিকার যদি সুন্দর একটা নির্বাচন ব্যবস্থা পেতে হয়, তাহলে আমাদেরকে আগে সংস্কার করতে হবে। সংস্কার করা ছাড়া বাংলাদেশে নির্বাচন ভাল হবে না।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ জেনে হোক, না জেনে হোক বা তাদের বিভিন্ন চিন্তার কারণে হোক তারা তাড়াতাড়ি নির্বাচন চায়। দ্রুত নির্বাচন করতে গিয়ে যদি তা নির্বাচনের মতো না হয় সেটা জাতির জন্য অমঙ্গল হবে। যে কারণে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলাম সেই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে।’

মুজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ গোটা জাতিকে চরিত্রের দিক থেকে ধ্বংস করে ফেলেছিল। তারা চোর শুধু থাকলো না, এরা ডাকত হলো, শুধু ডাকাত থাকলো না, এরা খুনি হয়েছে, মানুষকে খুন করেছে। এরা ধর্ষণ করেছে, ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। এক’শ নারীকে একাই ধর্ষণ করে তা আবার নির্লজ্জের মতো প্রচার করেছে, আওয়ামী লীগ তাদের প্রটেকশন দিয়েছে। আর তাদের নাম হয়েছে সোনার ছেলে।

গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গোপালগঞ্জ- ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, ২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. আল মাসুদ খান।

সমাবেশে জেলা জামায়াতের অর্থ সম্পাদক ফজলুল হক, শ্রমিক সম্পাদক শমসের আলী মোল্যা, সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, প্রকাশনা সম্পাদক শওকাত আলম আজাদ ছাড়াও জেলার সব উপজেলার আমির, নায়েবে আমির ও সেক্রেটারিসহ জেলার শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..